রায়কে কেন্দ্র করে বরিশালে সতর্ক অবস্থানে কাউনিয়া থানা পুলিশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রায়কে কেন্দ্র করে বরিশালে সতর্ক অবস্থানে কাউনিয়া থানা পুলিশ

রায়কে কেন্দ্র করে বরিশালে সতর্ক অবস্থানে কাউনিয়া থানা পুলিশ




নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে বরিশালে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। কোনো নিরাপত্তা হুমকি না থাকলেও বুধবার (১০ অক্টোবর) সকাল থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গ্রেনেড হামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বরিশালে কেউ সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ডিসি খায়রুল আলম।
আজ বুধবার (১০ অক্টোবর) সকালে কাউনিয়া থানা পুলিশ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মটর সাইকেল মহড়া দেয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাখাওয়াৎ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সহ থানার কর্মকর্তারা। এছাড়া থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেক পোস্ট।

এদিকে রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার আশঙ্কায় বরিশাল জুড়েই নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাখাওয়াৎ বলেন, গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কাউনিয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD