রাস্তা থেকে তুলে নিয়ে কলেজছাত্রীর মাথার চুল কেটে নির্যাতন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাস্তা থেকে তুলে নিয়ে কলেজছাত্রীর মাথার চুল কেটে নির্যাতন

রাস্তা থেকে তুলে নিয়ে কলেজছাত্রীর মাথার চুল কেটে নির্যাতন

রাস্তা থেকে তুলে নিয়ে কলেজছাত্রীর মাথার চুল কেটে নির্যাতন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর নিয়ামতপুরে রাস্তা থেকে তুলে নিয়ে কলেজছাত্রীর মাথার চুল কেটে নির্যাতন করার ঘটনায় নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার রাতে জেলার মান্দা উপজেলা থেকে ওই নারীর ফুফুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রূপা এ মামলার প্রধান আসামি রায়হানের স্ত্রী। তাদের বাড়ি নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউপির ঝাজিরা গ্রামে হলেও উপজেলা সদরে বালাহৈর জামে মসজিদের কাছে ভাড়া বাসায় থাকতেন।

 

 

জানা গেছে, ২০ সেপ্টেম্বর বিকেলে কলেজছাত্রী কম্পিউটার প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিলেন। পথে বালাহৈর জামে মসজিদের কাছ থেকে রায়হান ও তার তিন বন্ধু তাকে জোর করে রাস্তা থেকে তুলে ভাড়া বাড়িতে নিয়ে যান। এরপর রায়হান ও তার স্ত্রী রূপা কলেজছাত্রীর মাথার চুল কেটে শারীরিকভাবে নির্যাতন করেন। সেখানে তাকে প্রায় দুই ঘণ্টা আটকে নির্যাতন করা হয়।

 

 

প্রায় দেড় ফুট লম্বা মাথার চুল কেটে ফেলা হয়। এরপর অশ্লীল ছবি তুলে কাউকে কিছু না বলার জন্য হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। কলেজছাত্রী বাড়ি যাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ঘটনার একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়ামতপুর থানার এসআই মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় সোমবার রায়হানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন কলেজছাত্রীর বাবা। পরে ওই দিনই রায়হানকে গ্রেফতার করে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়। এর দুইদিন পর রায়হানের স্ত্রী রূপাকেও গ্রেফতার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD