বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

রাস্তায় গাছ পড়ে রাজাপুরে সাত দিন ধরে যান চলাচল বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:59:30 pm, Tuesday, 20 August 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সড়কে গাছ পড়ায় ৭দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। বলারজোড় শ্রীমন্তকাঠী সংযোগ সড়কের সাকরাইল গ্রামের সার্বজনীন বারোয়ারী পুজা মণ্ডপের সামনে গাছ ভেঙে পড়েছে।

এতে স্কুল কলেজগামী মাদ্রাসা শিক্ষার্থীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনুন্নত পথ ও কাঁদামাটি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারে যেতে হচ্ছে।

জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে একাধিকবার জানানো হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় ইউপি সদস্য মো. মনির হোসেন সিকদার জানান, বারোয়ারী পূজা মণ্ডপ আড়াইশ বছরেরও বেশি পূর্বে প্রতিষ্ঠ হয়। তখন থেকেই ধর্মীয় উপাসনা করে আসছেন ভক্তরা। প্রতিষ্ঠার কয়েক বছর পরে একটি রেইন্ট্রি গাছ লাগানো হয়। ওই জমির সকল কাগজপত্রে দেবোত্তর সম্পত্তির নামে রেকর্ড হয়। ২ শতাধিক বছর বয়সী গাছ ১৩ আগস্ট (মঙ্গলবার) রাতে উপরে পরে।

গাছটি সম্পূর্ণ রাস্তার উপরে থাকায় সেই থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ওই রাস্তা থেকে ইজিবাইক ও অটোরিক্সায় শ্রীমন্তকাঠি বালিকা বিদ্যালয়, শ্রীমন্তকাঠি মাধ্যমিক বিদ্যালয়, শ্রীমন্তকাঠি প্রাথমিক বিদ্যালয়, সাকরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করতো। এমনকি ঐতিহ্যবাহী বলারজোড় বাজারে আগন্তুকদেরও যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে।

৭ দিন যাবত সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা গাছটি রাস্তা থেকে অপসারণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকতা সোহাগ হাওলাদারকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি।

উপায় না পেয়ে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মঙ্গলবার বৈঠকে বসে গাছ সরানোর বিষয়ে সিদ্ধান্ত নিবে বলেও জানান ইউপি সদস্য মনির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাস্তায় গাছ পড়ে রাজাপুরে সাত দিন ধরে যান চলাচল বন্ধ

প্রকাশের সময় : 03:59:30 pm, Tuesday, 20 August 2019