সংবাদ শিরোনাম:

রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবল নুসাইবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:25:17 pm, Wednesday, 8 June 2022
  • 54 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরা উপজেলায় পুকুরের ডুবে নুসাইবা নামের দেড় বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসাইবা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন গ্রামের মো. কবির হোসেনের মেয়ে। আজ বুধবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুসাইবার পরিবার সূত্রে জানা গেছে, নুসাইবাকে ঘরে রেখে তার মা দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ নুসইবার বড় বোন তামান্না ছোট বোনকে ঘরে খোঁজ করে। ঘরে না পেয়ে বাড়ির বিভিন্ন যায়গায় খুঁজে না পেয়ে পুকুরে গিয়ে দেখে নুসাইবা পানিতে ভাসছে।

এ অবস্থায় তামান্নার চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মনপুরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. আবু সালেহ মো. ইদ্রিস জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবল নুসাইবা

প্রকাশের সময় : 10:25:17 pm, Wednesday, 8 June 2022