রাত ১২টায় উঠছে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাত ১২টায় উঠছে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা

রাত ১২টায় উঠছে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা




অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ গতকাল রোববার সম্পন্ন হয়েছে। এর পরদিন থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে মোটরসাইকেলে নিষেধাজ্ঞা এখনও কার্যকর রয়েছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের কারণে মোটরসাইকেল চালানোর ওপর ৪ দিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ইসির স্টিকার ব্যবহার করা গাড়ির ওপর সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়। মঙ্গলবার দিনগত রাত ১২টায় সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।

 

ফলে মঙ্গলবার রাত ১২টার পর থেকে রাজধানীসহ সারাদেশে আগের মতো মানুষ মোটরসাইকেল চালাতে পারবেন। চলবে উবার, ও ভাই, পাঠাওয়ের রাইড শেয়ারিং সেবাও।

 

এদিকে ৩০ ডিসেম্বর সাধারণ বন্ধের পর আজ সোমবার যথারীতি অফিস শুরু হয়েছে।

 

 

সরেজমিনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সড়কে অফিসমুখী জনতার ভিড় লক্ষ্য করা যায়।

বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্সের কর্মী নিহার যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে

মতিঝিলের উদ্দেশে সকাল সাড়ে ৯টায় বের হন।

 

 

তিনি এ প্রতিবেদককে বলেন, আজ অফিস। মনের ভিতর ভয় ভয় কাজ করছিল। নির্বাচনের দিন রাস্তায় কিনা কি হয়ে যায়। কিন্তু রাস্তায় বের হয়ে সবকিছু স্বাভাবিক মনে হয়েছে। তবে অন্যদিনের তুলনায় গাড়ি একটু কম।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার ভোর রাত থেকেই সারা দেশে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়।

 

 

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার দিনগত রাত ১২টা পর্যন্ত শুধু স্টিকার ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।

 

 

কিন্তু নিষেধাজ্ঞা শেষ হওয়ায় যানবাহন চলাচলের আর কোনও বাধা রইলো না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD