রাতে বরিশালে আঘাত হানতে পারে কালবৈশাখী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাতে বরিশালে আঘাত হানতে পারে কালবৈশাখী!

রাতে বরিশালে আঘাত হানতে পারে কালবৈশাখী!

রাতে বরিশালে আঘাত হানতে পারে কালবৈশাখী!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ (বুধবার) রাতের যেকোনও সময় ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা আছে। গত কয়েক দিন ধরে থেমে থেমে যে বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি। ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

 

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গত কয়েকদিন সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকাসহ আশপাশের অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘলা আছে, আর্দ্রতাও কম। রাতের মধ্যে যেকোনও সময় ঝড়বৃষ্টি হতে পারে। শুধু ঢাকা বিভাগ নয়, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

 

তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসজুড়েই থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে।

 

 

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবার কিছু এলাকায় এখন হচ্ছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। এছাড়া সাতক্ষীরা ও নিকলিতে ১১, খেপুপাড়া, রাজারহাট, চট্টগ্রামে ১, সন্দ্বীপে ১৪, মাইজদীকোটে ৩১, ফেনীতে ৩৮, হাতিয়ায় ১৬, মংলা, কক্সবাজারে ৬, খুলনা, কুতুবদিয়া ও সিলেটে ২ এবং যশোরে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

 

 

এছাড়া গোপালগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, সৈয়দপুর, তেতুলিয়া, পটুয়াখালী ও ভোলাতে সামান্য বৃষ্টি হয়েছে।

 

 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা কিছুটা কমেছে। আজ ঢাকার তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি। আজ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪; যা গতকাল ছিল ৩৪ দশমিক ৫। ময়মনসিংহে আজ একই আছে ৩২ দশমিক ৩। চট্টগ্রামে ৩২ দশমিক ৮, সিলেটে ৩০ দশমিক ২, রাজশাহীতে ৩ ডিগ্রি কমে ৩৩, রংপুরেও ৪ ডিগ্রি কমে ২৭, খুলনায় ৪ ডিগ্রি কমে ২৯ দশমিক ৩ এবং বরিশালে ৪ ডিগ্রি কমে আজ ৩০ দশমিক ৭ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD