রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা

রাতে ঝড়-বৃষ্টি, ঈদের ঈদের দিনেও আশঙ্কা-সতর্কতা




ডেস্ক রিপোর্ট ॥ ঈদুল ফিতরের আগে ও ঈদের দিনজুড়ে দেশে বিরূপ আবহাওয়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ ১২টি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

শুক্রবার (২০ মার্চ) জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, রাত ১টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রসহ ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে। ঢাকা, যশোর, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল ও সিলেট অঞ্চলের জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

দিনভর দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার প্রভাব লক্ষ্য করা গেছে। সকালে মেঘলা আকাশের পর ধূলিঝড় শুরু হয় এবং তা দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টিতে রূপ নেয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি লঘুচাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রসহ দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে ঈদের দিন শনিবার (২১ মার্চ) দেশের আট বিভাগেই বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD