সংবাদ শিরোনাম:

রাজাপুরে ২০ হাজার টাকার জালনোটসহ নারী আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:21:19 am, Thursday, 20 September 2018
  • 99 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি ॥
ঝালকাঠির রাজাপুরে ২০ হাজার টাকার জালনোটসহ সোনিয়া বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মঠবাড়ি ইউনিয়নরে পশ্চিম চর ইন্দ্রপাশা গ্রামের ব্রীজ এলাকার নিজঘর থেকে তাকে আটক করা হয়। সোনিয়া ওই এলাকার সগীর হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর ঘরে অভিযান চালানো হয়। এসময় ওই নারীর কাছে ১ হাজার টাকার ২০টি নোট পাওয়া যায়। তখন তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোনিয়ার স্বামী সগীর পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই তারা জালটাকার ব্যবসা করে আসছিলো বলেও জানায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে ২০ হাজার টাকার জালনোটসহ নারী আটক

প্রকাশের সময় : 12:21:19 am, Thursday, 20 September 2018