রাজাপুরে রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

রাজাপুরে রাস্তা সংস্কারের কাজে অনিয়ম, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালি (মীরের হাট) বাজার থেকে চল্লিশ কাউনিয়া পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, রাস্তার নির্মাণে পাথরের পরিবর্তে লাল বালু ব্যবহার করা হচ্ছে, যা সরকারের নির্ধারিত মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়। স্থানীয়রা এতে কাজ বন্ধ করে দিয়ে তা নিয়ে প্রতিবাদ জানান।

জানা গেছে, রাস্তা সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। প্রকল্পটির নকশা অনুযায়ী, ছয় মিলিমিটার পাথর ও পিচ ঢালাই দিয়ে ১২ মিলিমিটার রাস্তা নির্মাণ করার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের পক্ষ থেকে পাথরের পরিবর্তে শুধুমাত্র লাল বালু এবং পিচ মিশিয়ে কাজ চালানোর চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি নজরে আসার পর একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেন। তারা দাবি করেন, সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। স্থানীয়দের মতে, নিয়ম অনুযায়ী পাথর ব্যবহার না করা হলে তারা কাজ চালু হতে দেবেন না।

এ বিষয়ে মেসার্স মোহাম্মদ বিল্ডার্সের মালিক মো. রাশেদুল ইসলাম বলেন, “পাথর না থাকায় স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়, তবে আমরা এখন পাথর এনে কাজ চালু করেছি।” তবে স্থানীয়দের দাবির প্রতি সমর্থন জানিয়ে ঝালকাঠির উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মজিবুর রহমান বলেন, “ঠিকাদার অনিয়ম করায় স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। রাষ্ট্রের অর্থ অপচয় করে নিম্নমানের কাজ মেনে নেওয়া যাবে না।”

এদিকে, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন এবং পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রতিবাদ এবং দাবির পর, প্রকল্প সংশ্লিষ্টরা কী পদক্ষেপ নেবেন, তা এখনও পরিষ্কার হয়নি। তবে এলাকার জনগণ স্পষ্টভাবে জানিয়েছেন, যদি সঠিক উপকরণ ব্যবহার না করা হয়, তবে তারা এই প্রকল্পের কাজ চলতে দেবেন না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD