সংবাদ শিরোনাম:

রাজাপুরে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:56:35 pm, Monday, 1 November 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত চা দোকানি ইব্রাহিম হাওলাদার (৩০) পলাতক রয়েছে। অভিযুক্ত ইব্রাহীম উপজেলা সদরের বাইপাস মোড় এলাকার আব্দুর রহমান হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ির বাইরে চলে যেত। ঘটনার দিন সে বাইপাস মোড়ে ইব্রাহীমের চায়ের দোকানের সামনে বসেছিল। ইব্রাহীম রাত ২টার দিকে তার দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় তাকে সাথে নিয়ে যায় এবং বাড়ির সামনে রাস্তার ওপর ধর্ষণ করে। এ সময় এক পথচারী তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি অন্যদের জানায়। এরপর তার মা বাদী হয়ে সোমবার সকালে রাজাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইব্রাহীম হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড হয়েছে। মানসিক ভারসাম্যহীন তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব‌্যক্তিকে গ্রেপ্তারের জন‌্য পুলিশের একাধিক দল কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

রাজাপুরে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণ

প্রকাশের সময় : 07:56:35 pm, Monday, 1 November 2021