সংবাদ শিরোনাম:

রাজাপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ বখাটে কারাগারে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:08:48 am, Thursday, 23 January 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

রাজাপুর প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদরাসা ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- সাগর খান (১৮) ও হেমায়েত খলিফা (৪০)। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

কিশোরীর মা জানান, অভিযুক্তরা বখাটে প্রকৃতির লোক। কোনো ঘটনা ঘটলে তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। তিনজন মিলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি বিষয়টি জানার পর থানায় মামলা করেছি।

এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি জালাল হাওলাদারকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা ঝালকাঠি সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, রবিবার সকালে ওই কিশোরীর বোনের সন্তান প্রসবের কারণে তার মা স্থানীয় একটি ক্লিনিকে যায়। কিশোরী একা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিবেশী জালাল হাওলাদার ও সাগর খান স্থানীয় হেমায়েত খলিফার বাড়িতে জোর করে কিশোরীকে নিয়ে যায়। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির মালিক হেমায়েতসহ তিনজনই পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয়। এমনকি এ বিষয়টি কাউকে জানালে কিশোরীকে মেরে ফেলার হুমকিও দেয় ধর্ষকরা। এরপর মেয়েটি সেখান থেকে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়।

তিনি আরও জানান, এ ঘটনায় কিশোরীর মা মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে। বুধবার বিকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ আনিসুজ্জামান দুই আসামির জামিন আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ বখাটে কারাগারে

প্রকাশের সময় : 03:08:48 am, Thursday, 23 January 2020