রাজাপুরে মাদক মামলায় এক ব্যক্তির ২ বছরের কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে মাদক মামলায় এক ব্যক্তির ২ বছরের কারাদণ্ড

রাজাপুরে মাদক মামলায় এক ব্যক্তির ২ বছরের কারাদণ্ড




রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে মাদক মামলায় নাছির উদ্দিন মৃধা ওরফে পাইপ নাছির (৪০) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ঝালকাঠি ১ম যুগ্ন জেলা জজ আদালতের বিচারক বেগম নুসরাত জাহান এ রায় প্রদান করেন। একই সাথে আদালত ৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

নাছির রাজাপুর উপজেলা পরিষদ এলাকার মৃত মেনাজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ আগষ্ট দিবাগত রাতে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী নাছির উদ্দিনের রাজাপুর উপজেলা পরিষদের উত্তর পাশের বাসায় তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা ও ৫শ গ্রাম গাজা উদ্ধার করে। পরের দিন তাঁর বিরুদ্ধে রাজাপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়।

এ মামলায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মো. শামীম হাওলাদার ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আদালত ১০ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আসামীকে ইয়াবা রাখার দায়ে ১ বছর ও গাজা রাখার দায়ে ১ বছর করে মোট ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। অন্য ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD