বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

রাজাপুরে ভেজাল ও মানহীন শিশুখাদ্য জব্দ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:40:13 pm, Wednesday, 19 June 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি।।  ঝালকাঠির রাজাপুরে ভেজাল ও মানহীন শিশুখাদ্য জব্দ করা হয়েছে। পণের গায়ে বিএসটিআইয়ের অনুমোদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এক হাজার ৩৫ পিস আইচ ললি জব্দ করা হয়।বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার মিলবাড়ী এলাকা থেকে নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) এসব পণ্য জব্দ করেন।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) মো. হারুন অর রশীদ গাজী বলেন, বরিশালের কাশিপুরে অবস্থিত ‘ইউনিক কনজুমার প্রডাক্ট’ নামের একটি কম্পানির ওই পণ্যগুলো জব্দ করা হয়। ওই কম্পানির দু’জন বিক্রয় প্রতিনিধি এসব পণ্য রাজাপুরে খুচরা দোকানে বিক্রি করছিল।

পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ও বিএসটিআইয়ের কোন অনুমোদন ছিলনা। এ সময় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বড় কানুয়া গ্রামের আবদুর রহমান হাওলাদারের ছেলে ওই কম্পানির বিক্রয় প্রতিনিধি মো. জুয়েল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে সুজোগ বুঝে সে পালিয়ে যায়। জব্দ করা পণ্যগুলো রাজাপুরে নিয়ে আসলে রাজাপুর ইউএনও মো. সোহাগ হাওলাদারের নির্দেশে তা ধ্বংস করা হয়।

মো. হারুন অর রশীদ আরও বলেন, এই আইচ ললিগুলো সাধারণত শিশুরাই বেশি খায়। এগুলো কাপরে মেশানোর কেমিক্যাল সিনথেটিক রং দিয়ে তৈরি করা হয়। ফলে শিশুদের কিডনি ও যকৃতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া এতে শিশুদের চর্মরোগে আক্রান্ত হওয়ার আশংকা থাকে।রাজাপুর ইউএনও মো. সোহাগ হাওলাদার বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলে বরিশালের ওই কম্পানিটি বন্ধ করার ব্যবস্থা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

রাজাপুরে ভেজাল ও মানহীন শিশুখাদ্য জব্দ

প্রকাশের সময় : 09:40:13 pm, Wednesday, 19 June 2019