রাজাপুরে ভূমিদস্যুদের হামলায় রক্তাক্ত আব্দুল লতিফ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে ভূমিদস্যুদের হামলায় রক্তাক্ত আব্দুল লতিফ

রাজাপুরে ভূমিদস্যুদের হামলায় রক্তাক্ত আব্দুল লতিফ




রাজাপুর প্রতিনিধি॥  রাজাপুরে বসতবাড়ি জবর দখল করার জের ধরে আঃ লতিফকে হত্যার চেষ্টায় পিটিয়ে গুরুতর আহত করেছে ভূমিদস্যু সন্ত্রাসীরা। শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লেবুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত লতিফ ওই এলাকার মৃত মোফাজ্জেল আলীর ছেলে। বর্তমানে সে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে আঃ লতিফের বসতবাড়ি থেকে একই এলাকার মৃত আঃ রহিমের ছেলে ভূমিদস্যু খ্যাত শাহিন ও তার সহযোগীরা উচ্ছেদ করে তা দখল করার চেষ্টা চালিয়ে আসছে। ওই বসতবাড়ি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

এ নিয়ে বিভিন্ন সময় শাহিন ও তার সহযোগীরা বিভিন্ন সময় লতিফ ও তার পরিবারকে খুনজখমের হুমকি দেয়। এতে শুক্রবার আঃ লতিফ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে তার জমির কাগজপত্র নিয়ে বৈঠকের কথা ছিল।

বিষয়টি জানতে পেরে শাহিন ও তার সহযোগী একাধিক মামলার আসামী রুবেল, কুদ্দুসসহ ৭/৮ জন লেবুবুনিয়া বাজার এলাকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে আঃ লতিফকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD