সংবাদ শিরোনাম:

রাজাপুরে বিষ মিশিয়ে খাবার খাইয়ে ২০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:40:47 am, Thursday, 11 February 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে বিষ মিশিয়ে খাবার খাইয়ে ২০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে লেবুবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুলতান হোসেন মুন্সির স্ত্রী বিধবা আনোয়ারা বেগম রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিধবা আনোয়ারা বেগম জানান, বাড়িতে ছয় মাস আগে ৮০টি হাঁস নিয়ে খামার গড়ে তোলেন। বর্তমানে হাঁসগুলো বড় হয়ে ডিম পাড়তে শুরু করেছে। গত সোমবার ১৭টি ও মঙ্গলবার ৩ টি হাঁস মারা যায়। রোগে মারা গেছে বলে প্রথমে ধারণা করলেও পরে বুঝতে পারেন এটি স্থানীয় প্রতিপক্ষরা বিষ মিশ্রিত খাবার খাইয়ে মেরে ফেলেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, মরা হাঁসগুলোর পরীক্ষা করা হলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। রাজাপুর থানার ডিউটি অফিসার এএসআই মো. আলাউদ্দিন হোসেন জানান, বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে বিষ মিশিয়ে খাবার খাইয়ে ২০ টি হাঁস মেরে ফেলার অভিযোগ

প্রকাশের সময় : 12:40:47 am, Thursday, 11 February 2021