সংবাদ শিরোনাম:

রাজাপুরে বাসচাপায় পিরোজপুরের রাজ্জাক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:27:27 am, Wednesday, 11 September 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥  ঝালকাঠির রাজাপুরে বাসচাপায় আবদুর রাজ্জাক (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের গালুয়া পাকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবদুর রাজ্জাক পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভার সরদার বাড়ি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুর রাজ্জাক মোটরসাইকেলে করে রাজাপুর থেকে ভান্ডারিয়ায় বাড়িতে ফিরছিলেন। গালুয়া পাকাপুল এলাকায় পৌঁছালে তিনি শ্যালো ইঞ্জিনচালিত একটি টেম্পুকে অতিক্রম করতে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাফিন-সাফিন পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়া টেম্পুচালক সাইফুল আহত হয়েছেন।

রাজাপুর থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে বাসচাপায় পিরোজপুরের রাজ্জাক নিহত

প্রকাশের সময় : 02:27:27 am, Wednesday, 11 September 2019