ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের পূর্ব রাজাপুর গ্রামের তলাতলা এলাকার হতদরিদ্র মানুষিক প্রতিবন্ধী মতিয়ার রহমানের ঘরে চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় শনিবার রাতে রাজাপুর থানায় মানুষিক প্রতিবন্ধী মতিয়ার রহমানের মেয়ে মনিরা আক্তার লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, ১ ডিসেম্বর ভোররাতে তাদের ভেঙে পড়া জরার্জিন বসতঘরে চোরেরা প্রবেশ করে বিছানার নিচে রাখা ১০ হাজার টাকা ও একটি মোবাইলসহ মালপত্র নিয়ে যায়।পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
রাজাপুরে প্রতিবন্ধীর ঘরে চুরি!
-
Reporter Name - প্রকাশের সময় : 06:54:00 pm, Sunday, 2 December 2018
- 23 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















