সংবাদ শিরোনাম:

রাজাপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, শালিসে জুতাপেটার পরে পরিবারের উপর হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:18:01 am, Friday, 10 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে ২৫ বছর বয়সী প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় শালিস মীমাংসার পরে আবার হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গালুয় দুর্গাপুর এলাকায় ৭ মার্চ ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সকালে শালিস বৈঠকে জুতাপেটার পরে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুর্গাপুর এলাকার মো. রুস্তুম হাওলাদারের বখাটে পুত্র মো. সুজন (২০) গত ৭মার্চ কৌশলে তরুণীকে তার বাড়ির পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয় মো. ইউসুফ এর প্রভাবশালী দুই পুত্র দবির ও কবির ঘটনাটি ধামাচাপা দিতে মীমাংসায় বসেন। বৃহস্পতিবার সকালে পুনরায় আবার শালিস মীমাংসায় বসে বখাটে সুজনকে জুতাপেটা করে শালিসদাররা। এতে সুজন ক্ষিপ্ত হয়ে যুবতীর পরিবারের ওপর পুনরায় হামলা চালায়। যুবতীর মা টুলু বেগম নিরুপায় হয়ে রাজাপুর থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি।

স্থানীয়রা আরও জানায়, বখাটে সুজন এরকম ঘটনা মেয়েটির সাথে আগেও একাধিকবার ঘটিয়েছে। তাও স্থানীয় প্রভাবশালীর ছত্রছায়ায় শালিস মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেয়া হয়।

রাজাপুর অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে প্রতিবন্ধীকে ধর্ষণ, শালিসে জুতাপেটার পরে পরিবারের উপর হামলা

প্রকাশের সময় : 12:18:01 am, Friday, 10 April 2020