রাজাপুর প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই অভিযানে চিহ্নিত দুই মাদক কারবারি মো. নাসির উদ্দিন হাওলাদার (৪৫) ও মো. শাওন হাওলাদার (২১)কে গ্রেপ্তার করেছে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলা সদরের ডাকবাংলা মোড় ও উত্তর উত্তমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক নাসিরের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও শাওনের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাসির উপজেলা সদরের ডাকবাংলা মোড় এলাকার মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। শাওন উত্তর উত্তমপুর এলাকার মৃত. হুমায়ুন কবির হাওলাদারের ছেলে।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন।
Reporter Name 















