সংবাদ শিরোনাম:

রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মা ও ছেলের মাথা ফাটলো প্রতিপক্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:51:58 pm, Wednesday, 4 March 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের পিংড়ি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষের হামলা চালিয়ে পিটিয়ে মা বিউটি বেগম (৪০) ও ছেলে পনীর হাওলাদারের (১৬) মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলের এ ঘটনায় আহত মা ও ছেলে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতরা ওই গ্রামের দিনমজুর কাবুল হাওলাদারের স্ত্রী ও ছেলে। আহত বিউটি বেগম অভিযোগ করেন, প্রতিপক্ষ সেন্টু ফকির, আব্দুল হাই গোলেনুর ও মাহেনুর কেগম প্রতিবেশী হওয়ায় বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এসব ঘটনার জের ধরে কথাকাটাকাটির এক পর্যায়ে বিকেলে তাদের উপরে হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বর্তমানে তারা নানা ধরনের হুমকি দিয়ে আসছে। রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে মা ও ছেলের মাথা ফাটলো প্রতিপক্ষ

প্রকাশের সময় : 03:51:58 pm, Wednesday, 4 March 2020