রাজাপুরে পাবজি খেলতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে পাবজি খেলতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রাজাপুরে পাবজি খেলতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রাজাপুরে পাবজি খেলতে না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে মোবাইলে পাবজি গেম খেলতে না দেওয়ায় বাবার বাড়িতে নুসরাত জাহান শান্তা নামে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে ঐ উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত নুসরাত জাহান শান্তা ঐ এলাকার মো. নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. আমিন হাওলাদারের স্ত্রী।

 

 

নিহতের বাবা মো. নুরে-আলম হাওলাদার জানান, তিন বছর আগে শান্তা ও আমিনের পারিবারিকভাবে বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় শান্তা বাবার বাড়িতেই থাকতো এবং মোবাইলে পাবজি গেম খেলে সময় কাটাতো। শুক্রবার মা রিনা বেগমের সঙ্গে মোবাইল গেমস খেলা ও চ্যাট গ্রুপে কথা বলা নিয়ে শান্তার ঝগড়া হয়। এক পর্যায়ে শান্তা ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চালের পোকা মারা ওষুধ খেয়ে ফেলে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শান্তার মৃত্যু হয়।

 

 

রাজাপুর থানা ওসি পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD