সংবাদ শিরোনাম:

রাজাপুরে দেবর শাশুড়ি পিটালো অন্তঃসত্ত্বা গৃহবধূকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:27:03 pm, Saturday, 6 April 2019
  • 19 সংবাদটি দেখা হয়েছে

থানা প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে ইসমত আরা মুন্নি নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিতে আহত করেছে দেবর ও শাশুড়ি। এ ঘটনার প্রতিবাদ ও বোনকে রক্ষা করতে গিয়ে মুন্নির বোন নুসরাত জাহান তিন্নিও পিটুনির শিকার হয়েছে। শনিবার (৬ এপ্রিল) দুপুরে আহতরা অভিযোগ করে জানান, পাবনার মৃত মাহতাব উদ্দিনের মেয়ে ইসমত আরা মুন্নি সাথে রাজাপুর উপজেলার উত্তর বাগড়ি গ্রামের সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিন খলিফা সাথে ২০০৯ সালে বিয়ে হয়। মুন্নির স্বামী গিয়াস দীর্ঘদিন প্রবাসে থাকার কারনে মুন্নি তার ছোট বোন তিন্নিকে নিয়ে বাঘরী স্কুল সংলগ্ন শ্বশুর বাড়িতেই আলাদা জায়গায় ঘর তুলে বসবাস করে আসছেন।

সম্প্রতি মুন্নি ও তার স্বামী গিয়াসের নামে জমি কিনলে দেবর কাওসার নাম না রাখায় দেবর ও শাশুড়ী মিনারা বেগম এতে ক্ষিপ্ত হয়। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে মুন্নির ঘরে ঢুকে কোদালের বাট দিয়ে ঘরের ফার্নিচার ভাঙচুর করে ও মুন্নিকে এলোপাতারি পিটিয়ে আহত করে দেবর ও শাশুড়ি। এ সময় মুন্নিকে রক্ষা করতে এগিয়ে গেলে বোন তিন্নিকেও পিটিয়ে আহত করে কাওসার।মুন্নি পাশের উপজেলার জয়কুল কলেজ থেকে এবছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার আবুল খায়ের রাসেল জানান, মুন্নি চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেলে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে শনিবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে দেবর শাশুড়ি পিটালো অন্তঃসত্ত্বা গৃহবধূকে

প্রকাশের সময় : 04:27:03 pm, Saturday, 6 April 2019