রাজাপুরে দুর্বৃত্তের আগুনে অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত ব্যবসায়ী Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা




রাজাপুরে দুর্বৃত্তের আগুনে অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত ব্যবসায়ী

রাজাপুরে দুর্বৃত্তের আগুনে অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত ব্যবসায়ী

রাজাপুরে দুর্বৃত্তের আগুনে অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত ব্যবসায়ী




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তের দেয়া আগুনে মালামালসহ একটি দোকান পুড়ে গেছে। তবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দোকানের মালিক আবদুর রব ফরাজী (৬৫)। বুধবার রাতে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

তিনি অভিযোগ করে বলেন, ‘আগুনে পুড়ে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তাকে মেরে ফেলার জন্যই বাইরে থেকে দরজায় রশি বেঁধে আগুন দেয়া হয়েছিল বলে রব ফরাজী অভিযোগ করেন।’

 

 

স্থানীয়রা জানায়, বুধবার রাতে আবদুর রব ফরাজী তার দোকান বন্ধ করে ভেতরেই ঘুমিয়ে পড়েন। এ সুযোগে রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজা রশি দিয়ে বেঁধে পেট্রোল দিয়ে আগুন দেয়। স্থানীয় লোকজন দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। দোকানের মধ্যে আটকা পড়া বৃদ্ধ ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। তারা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে মালামালসহ দোকানটি পুড়ে যায়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে রব ফরাজী দাবি করেন। তাকে হত্যার উদ্দেশেই দোকানে আগুন দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

 

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD