রাজাপুরে গৃহবধূর আত্মহত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে গৃহবধূর আত্মহত্যা

রাজাপুরে গৃহবধূর আত্মহত্যা

রাজাপুরে গৃহবধূর আত্মহত্যা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষপান করে মারুফা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউপির বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার বাজার এলাকার হোমিও ডাক্তার আব্দুর রহিম এর স্ত্রী। তাদের সংসারে দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।

 

 

জানা যায়, উপজেলার বাজার রোড এলাকায় নিজ বাসায় আব্দুর রহিম তার স্ত্রী মারুফাকে নিয়ে বসবাস করতেন। বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে গৃহবধূ মারুফা রাগে ক্ষোভে বিষপান করে। এ অবস্থা দেখে পরিবারের অন্য লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD