সংবাদ শিরোনাম:

রাজাপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:44:52 pm, Thursday, 16 May 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে তাসমিয়া আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাসমিয়া ওই এলাকার সুলতান তালুকদারের মেয়ে। সে রাজাপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, ভোর রাতে পরিবারের লোকজন তাসমিয়াকে সেহেরী খেতে তাঁর কক্ষে ডাকতে যায়। এসময় তাসমিয়াকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার করেন তাঁর মা। স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. মাইনুদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কলেজছাত্রীর মৃত্যু রহস্যজনক হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের সময় : 06:44:52 pm, Thursday, 16 May 2019