রাজাপুরে এক ব্রিজে দুই গ্রামের মানুষের দুর্ভোগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাজাপুরে এক ব্রিজে দুই গ্রামের মানুষের দুর্ভোগ

রাজাপুরে এক ব্রিজে দুই গ্রামের মানুষের দুর্ভোগ

রাজাপুরে এক ব্রিজে দুই গ্রামের মানুষের দুর্ভোগ




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বদনিকাঠি ও দক্ষিণ সাউথপুর গ্রামের সংযোগ সেতুটি ভেঙ্গে যাওয়ায় ৭ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। ব্যাপারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন এই ব্রিজটিই দুই সহস্রাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম।

 

 

এলাকাবাসী জানান, সংযোগ সেতুটি ভেঙ্গে যাওয়ায় ৭ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। দুই লক্ষাধিক টাকা ব্যয়ে প্রায় বিশ বছর আগে লোহার অ্যাঙ্গেলের ওপরে পাটা বসিয়ে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। গত সাত বছর আগে পাটাগুলো ভেঙ্গে পড়ে যায়। কিন্তু এখনো সেটি পুনর্নির্মাণ করা হয়নি। এতে প্রায় দুই সহস্রাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

 

 

এলাকার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জানান, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় পাশেই এলাকাবাসী কাঠ-বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। এর ফলে এলাকার বৃদ্ধ, শিশুসহ ৫নং বদনিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৬ নং সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর-উত্তমপুর এম এল মাধ্যমিক বিদ্যালয়, উত্তর-উত্তমপুর দাখিল মাদরাসা ও বদনিকাঠী কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরা ঝুঁকি নিয়ে ওই সাঁকো পারাপার হচ্ছেন।

 

 

তিনি জানান, সাঁকো পার হতে গিয়ে যেকোনো সময় বড় ধরনে দুর্ঘটনা ঘটতে পারে। ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা বলেন, স্থানটি আমার পরিচিত নয়। খোঁজ খবর নিয়ে ওই স্থানে একটি ব্রিজ নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD