ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরে মোসাদ্দেক আলী হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১০ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নাকিকেল বাড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহতের ছেলে আবু ছালেহ বলেন, তার বাবার মৃত্যুটি রহস্যজনক।
খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর-কাঁঠালিয়া সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন বলেন, বসত ঘরের পাশে একটি আম গাছ থেকে মোসাদ্দেক আলীর মৃতদেহ ঝুঁলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 

















