সংবাদ শিরোনাম:

রাজাপুরে একই দিনে একসঙ্গে নিখোঁজ দুই শিশু, ৭ দিনেও মেলেনি সন্ধান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:42:04 pm, Saturday, 27 March 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে একই দিনে একসঙ্গে নিখোঁজ হয় মাদরাসায় পড়ুয়া দুই শিশু শিক্ষার্থী। তবে সাতদিন পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ব্যাপারে থানায় জিডি করলেও পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। দুই শিক্ষার্থীকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরীজানা গ্রামের মো. শাহ আলম শরীফের ছেলে ১২ বছর বয়সী মো. রেফায়েত ও মো. আলমগীর গাজীর ছেলে ১১ বছরের মো. আমিন হোসেন। তারা একই এলাকার আবুবক্কর সিদ্দিকি নূরানি মাদরাসায় লেখাপড়া করে।

জানা গেছে, ২০ মার্চ সকাল ৬টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওনা হয় রেফায়েত ও আমিন। পরবর্তীতে রেফায়েতের বাবার কাছে ফোন করেন মাদরাসার শিক্ষক মাওলানা মো. ফেরদাউস রহমান। ফোনে তিনি বলেন- আপনার ছেলে ও আমিন হোসেনকে এখনো মাদরাসায় পাঠাননি কেন।

এমন কথা শুনে হতভম্ব হয়ে কান্নাকাটি করে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ২৪ মার্চ রাজাপুর থানায় জিডি করেন নিখোঁজ মো. আমিন হোসেনের বাবা মো. আলমগীর গাজী।

তিনি বলেন, আমার ছেলে আমিন হোসেন ও আমার শ্যালক রেফায়েত হোসেন সাতদিন ধরে নিখোঁজ। তাদের কোথাও খুঁজে পাচ্ছি না। নিখোঁজ শিশুদের খুঁজে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

এ ব্যাপারে রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, আমিন হোসেন ও রেফায়েত নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছেন স্বজনরা। দেশের সব থানায় তাদের তথ্য পাঠানো হয়েছে। তাদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে একই দিনে একসঙ্গে নিখোঁজ দুই শিশু, ৭ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশের সময় : 10:42:04 pm, Saturday, 27 March 2021