রাজাপুরে উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ৫ Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




রাজাপুরে উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ৫

রাজাপুরে উপজেলা নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ৫




ঝালকাঠি প্রতিনিধি:রাজাপুর উপজেলার কানুনিয়া গ্রামে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ৫ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টায় এই হামলার ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, নৌকা প্রতীক পেয়ে ওই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন মনিরুজ্জামান। আর বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. বাচ্চু মৃধা।

আহতরা বাচ্চু মৃধার প্রচারণা করে বাড়ি ফেরার পথে নৌকা প্রতীকের সমর্থক ইউনিয়ন চেয়ারম্যান মজিবর মৃধার ছেলে শামীম মৃধার নেতৃত্বে দশ থেকে বারো জনের একটি দল হোন্ডাযোগে এসে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। এতে কারো মাথা, কারো হাত,পিঠে গুরুতর যখম হয়েছে।

এই হামলায় মো. জামাল হাওলাদার, আসিব হাওলাদার, শাহাদাত হাওলাদার, হৃদয় হাওলাদার ও জামাল হাওলাদার আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD