রাজাপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:10:51 pm, Thursday, 5 September 2024
  • 4 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের তিনদিন পরে ইজিবাইক চালক জাহাঙ্গীর হাওলাদারের (৫৫) হাত-পা বাঁধা বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।

বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ফুলহার এলাকার হাওলাদার বাড়ির সামনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসে পুলিশ। জাহাঙ্গীর হাওলাদার উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর এলাকার মৃত জিন্নাত আলী হাওলাদার ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক।

নিহতের বড় ছেলে মারুফ হাওলাদার জানায়, তার বাবা জাহাঙ্গীর হাওলাদার গত ১ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর রাজাপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়।

৪সেপ্টেম্বর রাতে ফুলহার এলাকার ফজলু হাওলাদার বাড়ির সামনের একটি ডোবা থেকে তার মরদেহ ভাসমান বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। বস্তার ভিতরে একটা রশি দিয়ে হাত-পা বাধা ছিলো এবং তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে। মারুফ আরও জানায়, তার বাবাকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে হত্যাকারীরা। সুষ্টু তদন্তের মাধ্যমে এমন নির্মম হত্যার বিচার দাবি করে নিহতে স্বজনরা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু.আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

রাজাপুরে ইজিবাইক চালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 07:10:51 pm, Thursday, 5 September 2024