সংবাদ শিরোনাম:

রাজাপুরে আলামত নষ্ট করতে ধর্ষণে জন্ম নেয়া সন্তানকে অপহরণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:17:23 pm, Monday, 25 January 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে মো. নাছির উদ্দীন মুন্সি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। দুই মাস আগে তিনি একটি ছেলেসন্তান জন্ম দেন। তবে ঘটনাটি চাপা দিয়ে কৌশলে শিশুটিকে অপহরণ করে নাছির। এরপর ভুক্তভোগী তরুণী মামলা করলে বিষয়টি জানাজানি হয়।

রোববার সন্ধ্যায় জেলার নলছিটি উপজেলার মালুহার এলাকার থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মো. নাজমুল।

এ ঘটনায় ফাতিমা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ফাতিমা নলছিটি উপজেলার রানাপাশা এলাকার সাহেদ আলী হাওলাদারের মেয়ে। তিনি এ মামলার দুই নম্বর আসামি। নাছির উদ্দীন রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আবদুল জব্বার মুন্সির ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী গ্রামে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে নাছির। এতে অন্তঃসত্ত্বা হলে নাছির ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীর মুখ বন্ধ রাখে। পরে ওই তরুণী একটি ছেলেসন্তানের প্রসব করেন। এরপরও নাছির তাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের আলামত নষ্ট করতে ৩০ ডিসেম্বর কৌশলে শিশুটিকে অপহরণ করে।

অপহরণের ঘটনায় শিশুটির মা থানায় মামলা করতে চাইলে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। পরে আদালতের মাধ্যমে ১৩ জানুয়ারি চারজনের নাম উল্লেখসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকালে গ্রেফতার নারীকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে আদালতের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে আলামত নষ্ট করতে ধর্ষণে জন্ম নেয়া সন্তানকে অপহরণ

প্রকাশের সময় : 11:17:23 pm, Monday, 25 January 2021