রাজাপুরের জীবননান্দ দাশের পৈত্রিকভিটা পরিদর্শনে জেলা প্রশাসক Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা




রাজাপুরের জীবননান্দ দাশের পৈত্রিকভিটা পরিদর্শনে জেলা প্রশাসক

রাজাপুরের জীবননান্দ দাশের পৈত্রিকভিটা পরিদর্শনে জেলা প্রশাসক




রাজাপুর প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামের একেশ্বরা এলাকার রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের পৈত্রিক ভিটা সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সোমবার বিকেলে পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক।

এসময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহীদুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি, রাজাপুরের ইউএনও আফরোজা বেগম পারুল, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, সাংবাদিক এনামুল হক ও স্থানীয় ইউপি সদস্য মনিরউজ্জামান মনিরসহ জেলা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। কবির বাড়ির কর্দমাক্ত এলাকা ঘুরে পরিদর্শনকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, কবি জীবনানন্দ দাশের স্মৃতি রক্ষার্থে বামনকাঠি গ্রামের একেশ্বরা এলাকার কবির পৈত্রিক ভিটার জমি সংরক্ষণ, বাড়িটিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে প্রবেশ পথে কালভার্ট, রাস্তা নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কবির পৈত্রিক ভিটাকে পর্যটকপ্রিয় করার জন্য পর্যায়ক্রমে সব কিছুই করারও পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD