সংবাদ শিরোনাম:

রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:13:57 pm, Sunday, 16 February 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক॥  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুম অ্যাডভোকেট মো. রহমত আলীর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমমন্ত্রী ওবায়দুল কাদেরও অ্যাডভোকেট মো. রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মো. রহমত আলী (৭৫)।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবক্তা অ্যাডভোকেট রহমত আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রহমত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশের সময় : 01:13:57 pm, Sunday, 16 February 2020