রসুলপুর মাদক নির্মূল করতে চাই: উপ-কমিশনার মঞ্জুর রহমান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রসুলপুর মাদক নির্মূল করতে চাই: উপ-কমিশনার মঞ্জুর রহমান

রসুলপুর মাদক নির্মূল করতে চাই: উপ-কমিশনার মঞ্জুর রহমান

রসুলপুর থেকে মাদক নির্মূল করতে চাই: উপ-কমিশনার মঞ্জুর রহমান




ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশাল মেট্রোপলিন এলাকায় ‘ব্লক রেইডের’ মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

 

বরিশাল নগরের রসুলপুর কলোনীতে বুধবার (১২ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১২ মাদককারবারির তালিকা নিয়ে একযোগে অভিযান পরিচালনা করেন।

 

 

ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোনো ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি।

 

 

তবে অভিযান শেষে কলোনীবাসীর সঙ্গে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশের ওপর জনগণকে আস্থা রাখার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কলোনীবাসীর সঙ্গে আলোচনা করেন তারা।

 

 

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমান কলোনীকে মাদকমুক্ত রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। কলোনীবাসীও পুলিশকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেন।

 

 

অভিযান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো. মঞ্জুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বুধবার আমরা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যারা তালিকাভুক্ত মাদকব্যবসায়ী রয়েছে তাদের বাসায় ব্লক রেইডের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। রসুলপুরের এই বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই, এ কাজের জন্য বস্তিবাসীর সহযোগিতাও চেয়েছি। বুধবার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেন আমাদের সহযোগিতা করেন। তারাও বলেছেন যে আমাদের সহযোগিতা করবেন।

 

 

তিনি বলেন, বরিশাল নগরের সব স্পটসহ বিভিন্ন বস্তিতেই এই মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। এই স্পটে ১২ জনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বাকি স্পটগুলোতেও তালিকা অনুযায়ী একযোগে ব্লক রেইডের মাধ্যমে মাদকবিরোধী অভিযান চালানো হবে।

 

 

তিনি বলেন, ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সেক্ষেত্রে জনগণ যদি সহযোগিতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ জনগণ সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব।

 

 

তিনি বলেন, কেউ যদি চায় স্ব-ইচ্ছায় আত্মসমর্পণ করতে তাহলে সে সুযোগ রয়েছে। পেশা পরিবর্তন করতে চাইলে ভালো পেশায় পুনর্বাসিত করার ব্যবস্থাও প্রয়োজনে করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD