সংবাদ শিরোনাম:

রমজান মাসে সরকারি অফিস সময় নির্ধারণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:35:25 am, Tuesday, 7 April 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। সোমবার গণভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, রোজার সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ বা ২৬ এপ্রিল থেকে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

এছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান নিজেদের মতো সিদ্ধান্ত নিয়ে রমজান মাসের অফিস সময় নির্ধারণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রমজান মাসে সরকারি অফিস সময় নির্ধারণ

প্রকাশের সময় : 02:35:25 am, Tuesday, 7 April 2020