সংবাদ শিরোনাম:

রক্তচক্ষু বা ধমকের প্রভাব থেকে দূরে থাকুন: ডিসিদের প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:13:57 pm, Sunday, 16 February 2025
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ সরকারের আমলে কোনোভাবেই কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। জেলা প্রশাসকরা যেন তাদের দায়িত্ব পালন করতে গিয়ে এসব হুমকি উপেক্ষা করেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, সেটা করতে হবে।” তিনি জেলা প্রশাসকদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সজাগ থাকার নির্দেশনা দেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও বলেন।

তিনি আরও বলেন, “আমরা আইন করে দিয়েছি, কিন্তু তা গ্রামে-গঞ্জে পৌঁছায়নি।” তিনি এই পরিস্থিতি পরিবর্তন করতে জেলা প্রশাসকদের আরো সক্রিয় হওয়ার পরামর্শ দেন এবং বলেন, “বিনা কারণে মানুষ হয়রানি হচ্ছে। সরকার মানেই মানুষকে হয়রানি করা, এটাকে উল্টে দিতে হবে।”

অধ্যাপক ইউনূস বলেন, “এই (অন্তর্বর্তী সরকারের) সময়টুকুতে কোনোভাবেই কারো রক্তচক্ষুর কারণে কাজ করতে হবে না।” তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার, তা করুন। আমি সেই কাজেই ব্যস্ত থাকবো যাতে আমি সফলভাবে করতে পারি।”

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যদি আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তবে আমাদের সব অর্জন সফলভাবে পূর্ণ হতে পারবে না।” তিনি সম্মেলনে আলোচনা করার পরামর্শ দিয়ে বলেন, “ফিরে যাবার পর যেন কোনো গলদ না থাকে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রক্তচক্ষু বা ধমকের প্রভাব থেকে দূরে থাকুন: ডিসিদের প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : 07:13:57 pm, Sunday, 16 February 2025