যৌন ব্যবসায় বাধ্য:বরিশালে দুই তরুণীকে উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যৌন ব্যবসায় বাধ্য:বরিশালে দুই তরুণীকে উদ্ধার

যৌন ব্যবসায় বাধ্য:বরিশালে দুই তরুণীকে উদ্ধার

যৌন ব্যবসায় বাধ্য:বরিশালে দুই তরুণীকে উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে চাকরি দেয়ার কথা বলে একটি আবাসিক হোটেলে আটকে রেখে দুই তরুণীকে দেহ ব্যবসা বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

 

 

রোববার রাতে নগরীর দক্ষিণ চকবাজার এলাকার পায়েল নামে একটি হোটেলে এ অভিযান চালান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় সোমবার সকালে হোটেল পায়েলের মালিক ও তিন কর্মচারীসহ কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

 

 

অভিযানে উদ্ধার এক তরুণীর বাড়ি ঝালকাঠি এবং আরেক তরুণীর বাড়ি বরগুনায়। গ্রেফতাররা হলেন, মো. সেলিম চৌকিদার, মো. আনোয়ার হোসেন ও মো. বেলাল গাজী। তারা হোটেল পায়েলের কর্মচারী।

 

 

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. রবিউল ইসলাম শামীম বলেন, চাকরি দেয়ার কথা বলে দুই তরুণীকে হোটেল পায়েলে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছে, এমন খবর পেয়ে রোববার রাতে অভিযান চালানো হয়। এ সময় দুই তরুণীকে উদ্ধার করা হয়। সে সঙ্গে তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়।

 

 

রবিউল ইসলাম বলেন, উদ্ধারের পর দুই তরুণী পুলিশকে জানান, ভালো বেতনে অফিসে চাকরির কথা বলে তাদের হোটেলে এনে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। মাসখানেক ধরে তাদের হোটেলে আটকে রাখা হয়েছে।

 

তাদের দিয়ে দেহ ব্যবসা করিয়ে টাকা উপার্জন করেছেন হোটেল মালিক। তারা কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে হোটেলের লোকজন দিনরাত তাদের পাহারায় থাকেন। সে কারণে পালাতে ব্যর্থ হন তারা।

 

 

সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম আরো বলেন, হোটেলে দেহ ব্যবসার সঙ্গে কয়েকজন জড়িত। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। দুই তরুণীকে আটকে রেখে দেহ ব্যবসায় বাধ্য করায় মামলা হয়েছে। গ্রেফতার তিন কর্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD