যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ

যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ

যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর কর্মীদের কাছে চাঁদা দাবির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি হয়।

 

 

যৌনপল্লীর বাসিন্দারা বলেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের নাম করে আমাদের প্রতিটি মেয়েকে চিঠি দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। আমরা অসহায়, আমাদের রোজগার করোনাভাইরাস আসার পর থেকে নেই বললেই চলে। আমরা নিজেরাই ঋণ করে চলছি।

 

 

দৌলতদিয়া যৌনপল্লীর অসহায় নারী ঐক্য সমিতির সভানেত্রী ঝুমুর বেগম জানান, স্থায়ীয় কয়েকজন যুবক সব মেয়েকে চিঠি দিয়ে টাকা দিতে বলেছে। মেয়েরা টাকা পাবে কোথায়? বাধ্য হয়ে তাই রাস্তায় নেমেছে। প্রশাসনকেও বিষয়টি জানানো হবে।

 

 

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ‘যৌনপল্লীর বাসিন্দারা কেন বিক্ষোভ করেছে জানি না। তাদের কাছে কেন চাঁদা চাইতে যাব। এটা কোনো পক্ষের ষড়যন্ত্র হতে পারে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD