যৌতুকের টাকার মধ্যে পাঁচ হাজার কম দিতে চাওয়ায় বিয়ের পিঁড়িতে বসেননি বর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যৌতুকের টাকার মধ্যে পাঁচ হাজার কম দিতে চাওয়ায় বিয়ের পিঁড়িতে বসেননি বর

যৌতুকের টাকার মধ্যে পাঁচ হাজার কম দিতে চাওয়ায় বিয়ের পিঁড়িতে বসেননি বর

যৌতুকের টাকার মধ্যে পাঁচ হাজার কম দিতে চাওয়ায় বিয়ের পিঁড়িতে বসেননি বর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দাবি করা যৌতুকের টাকার মধ্যে পাঁচ হাজার কম দিতে চাওয়ায় বিয়ের পিঁড়িতে বসেননি বর। এমন অভিযোগে বরসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মেধস মুনির আশ্রমে। আটকরা হলেন- বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউপির উত্তরভূর্ষি গ্রামের বর যিকু শীল ও তার বাবা বাবুল শীল এবং বিয়ের ঘটক মদন শীল।

 

 

জানা গেছে, চন্দনাইশ উপজেলার দশম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর সঙ্গে বাবুল শীলের ছেলে যিকু শীলের বিয়ের কথা ছিল।

 

কিন্তু দাবি করা যৌতুকের টাকার মধ্যে পাঁচ হাজার কম দিতে চান কনেপক্ষ। এ জন্য বিয়ের পিঁড়িতে বসতে রাজি হননি যিকু শীল।

 

 

কনের মা অভিযোগ করে বলেন, নগদ ৬০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার দেয়ার দাবি ছিল বরপক্ষের। এছাড়া ছেলের ঘর ফার্নিচার দিয়ে সাজিয়ে দিতে হবে।

 

 

তিনি বলেন, ছেলের দাবি অনুযায়ী ধার্য তারিখ বৃহস্পতিবার মেধস আশ্রমে বিয়ের আয়োজন করা হয়। বাকি সবকিছু দিলেও নগদ ৬০ হাজার টাকার মধ্যে পাঁচ হাজার টাকা কম থাকায় বিয়ের পিঁড়িতে বসতে অস্বীকার করেন বর। এ নিয়ে দেন-দরবারে তিনটি লগ্ন পেরিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

 

বোয়ালখালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, অভিযোগ পেয়ে বরসহ তিনজনকে আটক করে পুলিশ। এরপর বরপক্ষ বিয়েতে রাজি হলেও কনে আর রাজি হয়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD