শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে হারিয়ে যাওয়া মোবাইল ফোন (স্মার্ট ফোন) তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করেছে বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটার সময় মোবাইলের প্রকৃত মালিকদের কাছে ফোন হস্তান্তর করেন এয়ারপোর্ট থানার উপ- পরিদর্শক ( এস আই) রাজীব চন্দ্র দে । সাধারণ ডায়রি সুত্রে জনা গেছে, নগরীর ২৯ নং ওয়ার্ড শাহপরান সড়ক এলাকার আলমগীর হোসেনের পুত্র হাসিবুল হাসান শান্ত সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজ বাসা থেকে নথুল্লাবাদ যাওয়ার সময় সাথে থাকা জরুরি কাগজপত্রসহ একটি ব্যাগটি হারিয়ে যায়। হাসিবুল হাসান শান্ত এয়ারপোর্ট থানায় একটি সাধারন ডায়রি ( জিডি) করেন। যার নং ৪৯৯।
এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন হাতে পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,পুলিশ ডিপার্টমেন্ট এ মানুষ গুলোকে নিয়ে মাথা উচু করে গর্ব করা যায়।সেলুট আপনাকে।
বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানার উপ- পরিদর্শক ( এস আই) রাজীব চন্দ্র দে ভয়েস অব বরিশালকে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় ‘আইনের শাসন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতদিন বেঁচে আছি সাধারন মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো।
Leave a Reply