সংবাদ শিরোনাম:

যে কারনে এসআই খালেকুল বাদশাকে বরখাস্ত করা হলো

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:01:57 pm, Wednesday, 27 January 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লালমনিরহাট সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খালেকুল বাদশাকে প্রত্যাহারের পর সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এর আগে গুলিভর্তি ম্যাগাজিন (অস্ত্র) হারানোর দায়ে গত ২৫ জানুয়ারি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা।

পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, দুইদিন আগে সদর উপজেলার কলেজ বাজার এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে গুলিভর্তি ম্যাগাজিন (অস্ত্র) হারিয়ে ফেলেন এসআই খালেকুল বাদশা। বিষয়টি থানায় অবগত না করে তিনি গোপন রাখেন। এ ঘটনায় ২৫ জানুয়ারি তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এসপি বলেন, ম্যাগাজিন হারানোর বিষয়ে এসআই খালেকুল বাদশা সন্তোষজনক উত্তর দিতে না পারায় ২৬ জানুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ম্যাগাজিন উদ্ধারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যে কারনে এসআই খালেকুল বাদশাকে বরখাস্ত করা হলো

প্রকাশের সময় : 11:01:57 pm, Wednesday, 27 January 2021