যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ




পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়া থেকে যুব মহিলা লীগের নেত্রী আসমা সুলতানা যুথীকে ককটেল বিস্ফোরণ এবং বিএনপি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সদর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, যুথীর বিরুদ্ধে পিরোজপুর থানায় ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃত যুথী ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি এবং মো. আজাদ জোমাদ্দারের মেয়ে। ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, যুথীর বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে তার নাম উঠে আসলেও এই প্রথম তাকে গ্রেপ্তার করা হলো।

তবে যুথীর পরিবার বা যুব মহিলা লীগের স্থানীয় নেতৃবৃন্দ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই যুথীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD