বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:06:14 am, Saturday, 11 July 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুরের টঙ্গীতে মুক্তিপণের জন্য তিন যুবককে অপহরণ, বৈদ্যুতিক শকসহ অমানুসিক নির্যাতনের অভিযোগ উঠেছে যুব মহিলালীগ নেত্রী শিল্পী আক্তারের বিরুদ্ধে। পুলিশ বৃহস্পতিবার রাতে টঙ্গীর দত্তপাড়ার লেদু মোল্লা সড়কের একটি বাসা থেকে অপহৃতদের ৮ দিন পর উদ্ধার করেছে। গ্রেপ্তার হয়েছে শিল্পীর ভাই মুন্না (৩২)। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে গেছেন শিল্পী ও তাঁর সহযোগী শাওন সরকার (৩০)। শিল্পী টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এ ঘটনায় শুক্রবার শিল্পীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, ৩/৪ মাস পূর্বে শিল্পীর বাসা থেকে স্বর্ণ চুরি করেছে- এমন অভিযোগে গত ২ জুলাই জালাল (৩৫), খোকন (৩৫) ও রনি (২৬) নামের দরিদ্র তিন যুবককে তাদের বাসা থেকে সহযোগী শাওনের মাধ্যমে তুলে নিয়ে শিল্পী। পরে ওই তিন যুবককে তাঁরা শাওনের বউ বাজারের গোপন আস্তানায় নিয়ে জিম্মি করে। পরদিন শিল্পী, তাঁর ভাই মুন্না ও শাওন মিলে বেধড়ক পিটিয়ে জালালের বাবার কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে। পরবর্তীতে তিন যুবককে সরিয়ে নিজ বাড়ি দত্তপাড়ায় নিয়ে যায় শিল্পী। সেখানে তাদের অমানুসিক নির্যাতনের পাশাপাশি বৈদ্যুতিক শক দিয়ে স্বজনদের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশ কিংবা অন্য কোন ব্যক্তিকে জানালে তাদের হত্যা করে লাশ স্বজনদের উপহার দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীদের পরিবার নিরুপায় হয়ে বিষয়টি টঙ্গী পূর্ব থানা পুলিশকে জানায়। রাতেই এসআই শাহিন মোল্লা অভিযান চালিয়ে শিল্পীর বাড়ি থেকে ওই তিন যুবককে উদ্ধার এবং মুন্নাকে গ্রেপ্তার করে। এসময় পালিয়ে যায় শিল্পী ও শাওন।

স্থানীয়রা জানায়, যুব মহিলা লীগ নেত্রী শিল্পী আক্তারের সাথে দেশের আলোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার গভীর সম্পর্ক ছিল। তাদের এক সাথের অনেক ছবি রয়েছে। এ ছাড়াও অনেক উচ্চ পর্যায়ের লোকদের সাথে বেশ সখ্যতা রয়েছে শিল্পীর। যুব মহিলা লীগের নাম ভাঙিয়ে নিরীহ লোকদের জিম্মি ও অপহরণ করে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তিনি। তাঁর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তাঁর বিরুদ্ধে মামলার খবরে জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : 12:06:14 am, Saturday, 11 July 2020