সংবাদ শিরোনাম:

যারা মাদকের সঙ্গে যুক্ত থাকবে তার কেউই যুবলীগ করতে পারবে না: আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:38:59 pm, Wednesday, 11 November 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়তে সোনার মানুষ তৈরি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই তিনি যুবলীগ গঠন করেছিলেন। যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বঙ্গবন্ধু পুত্র শেখ কামাল। যার নেতৃত্বে যুবলীগের কার্যক্রম শুরু হয়েছিলো। এখন প্রতিটি পাড়া মহল্লায় যুবলীগ সুসংগঠিত। বঙ্গবন্ধুর সোনার মানুষের আকাঙ্ক্ষায় গড়া যুবলীগের সঙ্গে থেকে মাদকের সঙ্গেও যুক্ত থাকবে তা হতে পারে না। যারা মাদকের সঙ্গে যুক্ত থাকবে তার কেউই যুবলীগ করতে পারবে না।

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু এসব কথা বলেন।

ঝালকাঠি জেলা যুবলীগের আয়োজনে আমতলা রোডের উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সমাবেশে ভিডিও কলে সংযুক্ত হয়ে উপস্থিত নেতাকর্মীদের তিনি এ নির্দেশনা দেন।

বুধবার বেলা ১১টায় এ সমাবেশ শুরু হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করীম জাকিরের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুবলীগ নেতা কামাল শরীফ।

বক্তৃতা দেন শহর যুবলীগ সভাপতি আব্দুল হক খলিফা, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু, খন্দকার ইয়াদ মোর্শেদ প্রিন্স, মাইনুল ইসলাম, আবুল ফজল আজিমসহ যুবলীগ নেতারা।

সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন নেতারা। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হন যুবলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যারা মাদকের সঙ্গে যুক্ত থাকবে তার কেউই যুবলীগ করতে পারবে না: আমু

প্রকাশের সময় : 06:38:59 pm, Wednesday, 11 November 2020