সংবাদ শিরোনাম:

যানজটমুক্ত সড়ক উপহার দিতে চান উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:02:11 pm, Wednesday, 28 October 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে নিরাপদ ও যানজটমুক্ত সড়ক উপহার দিতে পথচারী, যানবাহন মালিক-চালক এবং সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেছে পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার সকাল ১১টায় নগরীর জিলাস্কুল মোড়ে এই সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার।

পরে তিনি জিলা স্কুল মোড় থেকে নগরীর সদর রোডের কাকলী হল মোড় পর্যন্ত পথচারী, যানবাহন মালিক-চালক, ও সড়কের পাশের দোকান মালিক-কর্মচারীদের মাঝে খোলা চিঠি বিতরণ করেন। খোলা চিঠি বিতরণকালে ট্রাফিক পরিদর্শক রবিউল ইসলাম ও মো. আব্দুর রহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার সাংবাদিকদের বলেন, খোলা চিঠি বিতরণ করে তারা জনগণকে সচেতন করছেন। যাতে তারা রাস্তার পাশে যেখানে-সেখানে যানবাহন রেখে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি না করেন। একই সাথে শীতে করোনার প্রকোপ এড়াতে জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন সেজন্যও ট্রাফিক বিভাগ একটি লিফলেট বিতরণ করছে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যানজটমুক্ত সড়ক উপহার দিতে চান উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার

প্রকাশের সময় : 09:02:11 pm, Wednesday, 28 October 2020