সংবাদ শিরোনাম:

যাত্রীবাহী লঞ্চ ডুবি, ২৪ লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:44:23 pm, Monday, 29 June 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে প্রায় ৭০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও প্রায় ৫০ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক হাফিজুর রহমান জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, কুমিল্লা ডক এরিয়ার পাশে লঞ্চটি ডুবেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়ূর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৭০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এদিকে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ধারণা করা হচ্ছে প্রায় ৭০/৮০ জন যাত্রী ছিলেন ওই লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়ে যান প্রায় ৭০ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

যাত্রীবাহী লঞ্চ ডুবি, ২৪ লাশ উদ্ধার

প্রকাশের সময় : 12:44:23 pm, Monday, 29 June 2020