সংবাদ শিরোনাম:

যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, যাত্রীদের জিম্মি করে লুট

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:34:17 pm, Friday, 14 October 2022
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। শরীয়তপুরের নড়িয়ায় প্রত্যন্ত চরাঞ্চল নওপাড়ার পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাত দল।

নওপাড়া এলাকার বাসিন্দা শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা ও নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সোহেল মুন্সি এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জ জেলার দিঘীরপাড় বাজার থেকে নওপাড়ার উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে আসে। ট্রলারটি সন্ধ্যা ৭টার দিকে নওপাড়া এলাকার গুচ্ছ গ্রামের কাছাকাছি পৌঁছলে স্প্রিড বোট যোগে এসে একদল ডাকাত দেশীয় অস্ত্র দেখিয়ে ট্রালারের যাত্রীদের জিম্মি করে ফেলে। এসময় যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বার্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ট্রলারের যাত্রী চরআত্রা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মোল্লা জানান, নওপাড়া গুচ্ছ গ্রামের কাছে আসার সঙ্গে সঙ্গে স্প্রিড বোট নিয়ে এসে একদল ডাকাত ট্রলারে উঠে আমাদের জিম্মি করে ফেলে। প্রাণের ভয়ে যার কাছে যা ছিল সব দিয়ে দিয়েছি। আমার কাছে ২ হাজার ১০০ টাকা ছিল আর একটি মোবাইল ছিল নিয়ে গেছে ডাকাতরা।

ট্রলারের অপর যাত্রী চরআত্রা আনিস হাওলাদার বলেন, সব মিলিয়ে অন্তত ৩ লাখ টাকা এবং ৩০ টিরও বেশি মোবাইল ফোন নিয়ে গেছে তারা। নারীদের সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে গেছে।

নড়িয়া থানার ওসি মো. আবির হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি। এমন ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের হাতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, যাত্রীদের জিম্মি করে লুট

প্রকাশের সময় : 11:34:17 pm, Friday, 14 October 2022