ম্যারাথনে বরিশালের বাবুগঞ্জের দুই সহস্রাধিক মানুষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ম্যারাথনে বরিশালের বাবুগঞ্জের দুই সহস্রাধিক মানুষ

ম্যারাথনে বরিশালের বাবুগঞ্জের দুই সহস্রাধিক মানুষ

ম্যারাথনে বরিশালের বাবুগঞ্জের দুই সহস্রাধিক মানুষ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালের বাবুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনে অংশ নিয়েছেন দুই সহস্রাধিক বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর বরিশাল সহযোগিতায় মঙ্গলবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

 

এতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনীপেশার মানুষ অংশ নিয়েছেন।

 

 

উপজেলার রহমতপুর আলী মার্কেট প্রাঙ্গন থেকে আনুষ্ঠানিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আমীনুল ইসলাম। এ সময় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান, ৬২ ইস্ট বেংগলের ক্যাপ্টেন মোঃ ইয়াসির আরাফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছরিন জোবায়েদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আকবর কবির, মৎস্য কর্মকর্তা মো: সাইদুজ্জামান, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আ: করিম হাওলাদার, অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান প্রমূখ অংশগ্রহন করেন।

 

 

ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আলী মার্কেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাবুগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ চত্তরে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD