মৌসুমের কারণে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মৌসুমের কারণে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা

মৌসুমের কারণে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা

মৌসুমের কারণে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ইলিশের প্রজনন মৌসুমের কারণে ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ আহরণ ও সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে সরকার।

 

 

বুধবার (২২ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

 

 

মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম শুরু হবে আগামী মাস থেকে। সে কারণে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় সারাদেশে ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, বেচা-কেনা ও বিনিময় এবং মজুত নিষিদ্ধ থাকবে।

 

 

প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন ইলিশের ডিম ছাড়ার মৌসুম। এ সময় ডিম পাড়তে সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এ সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের মতো এবারও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করছে সরকার।

 

 

 

এ সময়ের মধ্যে ইলিশ যেন স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়তে পারে সে সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD