আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় দুই জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় দুই জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের জামাল মীরের মেয়ে স্কুল ছাত্রী সুমী আক্তার (১৭) তার ভাইয়ের সাথে মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে ঝগড়া হলে অভিমান করে বিষপান করলে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে শুক্রবার সকালে উপজেলার ছোট বাশাইল গ্রামের সিরাজ ফকিরের ভাগ্নে শরীয়াতপুর জেলার মহেষারহাট গ্রামের আঃ সাত্তার মতিয়ারের ছেলে মনির হোসেন (৩০) তার মামা বাড়ি বেড়াতে এসে স্থানীয় তার এক প্রেমিকার সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
মুমূর্ষ অবস্থায় সুমীকে উপজেলা হাসপাতালে ও মনিরকে প্রথমে উপজেলা হাসপাতালে আনলে অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
Reporter Name 
















